ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জুটি বাঁধছেন প্রসেনজিৎ-মিথিলা

#

বিনোদন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২১,  8:16 PM

news image

টলিউড পরিচালক শুভেন্দু কুণ্ডুর ‘আয় খুকু আয়’ সিনেমায় জুটি বাঁধছেন প্রসেনজিৎ-মিথিলা। সোমবার (১৫ নভেম্বর) থেকে শুটিং শুরু হচ্ছে এ সিনেমার। তার আগেই টলিউড তোলপাড়, এই সিনেমায় জুটি বাঁধছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-রাশিয়াদ রশিদ মিথিলা। তবে এ ব্যাপারে মিথিলার পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি। সঙ্গে থাকবেন একঝাঁক তারকা অভিনেতা। এ তালিকায় আছেন- সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।

শুধু জুটিতে নয়, সিনেমার গানের ক্ষেত্রেও সাহসের পরিচয় দিতে চলেছেন শুভেন্দু এবং সুরকার রণজয় ভট্টাচার্য। এই সিনেমায় আবার হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের একদা বিপুল জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’ শোনা যাবে। তবে নতুনভাবে। গানটিতে এই সময়ের মতো করে সুর বাঁধতে চলেছেন রণজয়। সম্ভবত কণ্ঠে শ্রীকান্ত আচার্য। অভিনেতা জিৎ এই সিনেমার প্রযোজক। সিনেমার প্রথম লোগো প্রকাশ্যে এসেছে গত শুক্রবার। লোগো জুড়ে সিনেমার নাম। ‘খুকু’ শব্দের মাথায় কুমকুম টিপ। তাকে ঘিরে চন্দনের সূক্ষ কারুকাজ। ‘আয়’ শব্দে গাছকৌটোর ছবি। পুরোটাই যেন ভাসছে পদ্মপাতায়। টলমল করছে শিশিরবিন্দুর মতোই! এ ভাবেই অনেক ‘কথা’ বার্তা হয়ে পৌঁছে গিয়েছে সিনেপ্রেমীদের কাছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম