ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

জার্মানিকে রুখে দিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০২৪,  4:55 PM

news image

জমজমাট লড়াইয়ে স্বাগতিক জার্মানিকে রুখে দিয়েছে সুইজারল্যান্ড। গতকাল রাতে ফ্রাঙ্কফুর্টে ইউরো কাপের গ্রুপ পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমে ড্যান এনডয়ের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। পরে সমতা ফেরান নিকলাস ফুলক্রুগ। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণের পসরা সাজিয়ে বসে জার্মানরা। বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল তারাই। কিন্তু স্রোতের বিপরীতে ২৮তম মিনিটে গোল করে সুইসরা। ডি-বক্সের বাইরে ফ্রেউলারের নিচু ক্রসে পা ছুঁইয়ে বল জালে পাঠান এনডয়ে। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া জার্মানি আক্রমণের ধার আরও বাড়ায়। মাঝে একটি গোল পেয়েও যায় তারা। কিন্তু ডি-বক্সে এক সুইস খেলোয়াড়কে ফাউল করায় ভিএআর দেখে সেই গোল বাতিল করেন রেফারি। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে জার্মানি। হাভার্টজ-সানদের আক্রমণ ঠেকাতে হিমশিম খেতে শুরু করে সুইজারল্যান্ড। কিন্তু নির্ধারিত সময় পর্যন্ত তারা জার্মানদের আটকে রাখতে সক্ষম হয়। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রাউমের ক্রসে হেড করে গোল করেন নিকলাস ফুলক্রুগ। এই গোলেই হার এড়ায় জার্মানি। এদিকে গ্রুপের আরেক ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি। এই জয়ে শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে হাঙ্গেরিয়ানদেরও।  সবমিলিয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ 'এ' থেকে পরের রাউন্ডে যাচ্ছে জার্মানি। আর সমানসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হচ্ছে সুইজারল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম