ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

১০ আগস্ট, ২০২৬,  7:58 PM

news image

জামালপুরে নিজ ঘরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল-১।সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের ভুক্তভোগী গৃহবধূকে (৪০) তার নিজ ঘরে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন একই গ্রামের আসকর আলী ও জাহিদুল ইসলাম। 

এঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে জামালপুর কোর্টে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর মামলার কার্যক্রম ও ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার মামলার রায় ঘোষণা করা হয়। 

মামলার রায়ে ১ নম্বর আসামী আসকর আলী ও ২ নম্বর আসামী জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান সহ প্রত্যেককে লাখ টাকা জরিমানা করেন বিচারক মুহাম্মদ আবদুর রহিম। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম