ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

জামায়াতসহ আট দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৫,  6:02 PM

news image

গণভোটসহ ৫ দফা দাবি

জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচটি দাবিতে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দলের পদযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে রাজধানীর পল্টন থেকে এ পদযাত্রা শুরু হয়। দলগুলো হলো- জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। গত সোমবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলগুলোর নেতারা। এর আগে বৈঠক করেন রাজধানীর পুরানা পল্টনে। সংবাদ সম্মলনে রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের আলোচনার তাগিদকে স্বাগত জানায় জামায়াতে ইসলামী। তবে সেই আলোচনায় রেফারি নিয়োগের দাবি জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম