ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জাবির খাবারের হোটেলে অভিযান ৩৫ হাজার টাকা জরিমানা

#

২১ জুন, ২০২৩,  12:09 AM

news image

ওবায়দুর রকমান লিটনঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলার খাবারের দোকানগুলোতে অভিযান চালিয়ে ফ্রিজে বাসি-পঁচা খাবার রাখার ও বিক্রির অভিযোগে ৬টি দোকানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (১৯ জুন) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মওলানা ভাসানী হল এবং আ ফ ম কামালউদ্দীন হল সংলগ্ন খাবারের দোকানগুলোতে এ অভিযান চালানো হয়। এ সময় পঁচা- বাসি খাবার রাখা ও বিক্রির অভিযোগে রাবেয়া ভর্তা বাড়ি হোটেলকে ৫ হাজার, হাবিব হোটেলকে ৫ হাজার, আল মদিনা হোটেল ও রেস্টুরেন্টকে ৫ হাজার, তাজমহল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার, সুজন রেস্টুরেন্ট এন্ড কেটারিং সার্ভিসকে ৫ হাজার ও সিয়াম হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আ ফ ম কামালউদ্দিন হলের ওয়ার্ডেন ইখতিয়ার উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী প্রক্টর মনির উদ্দিন শিকদার, মো. রনি হোসাইন, তানভীর আহমেদ উপস্থিত ছিলেন। অভিযান শেষে ইখতিয়ার উদ্দিন ভুইয়া সাংবাদিকদের বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে খাবারের দোকানগুলোতো অভিযান চালিয়েছি। পঁচা- বাসি খাবার বিক্রির অভিযোগে ৬টি দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করেছি। যদি তারা খাবারের মান উন্নত না করে বা পঁচা বাসি খাবার বিক্রি করে তাহলে দোকানগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। খাবারের মূল্য নিয়ন্ত্রণের জন্য নতুন মূল্য তালিকা শীঘ্রই দোকানগুলোতে ঝুলিয়ে দেব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম