ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

জাফলংয়ে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষ নিহত ২

#

১৮ ডিসেম্বর, ২০২১,  12:34 AM

news image

সিলেটে জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকায় শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর জেলার সদর এলাকার মো. রহমত উল্লাহর ছেলে ইউসুফ আলী ও সোহেল আহমদ। সোহেলের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক পাওয়া সম্ভব হয়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউসুফ ও সোহেলসহ ছয় বন্ধুরা মিলে তারা ৩টি মোটরসাইকেলে করে জাফলং ভ্রমণে আসেন।

জাফলং ভ্রমণ শেষে নিহত ইউসুফ ও সোহেল একই মোটরসাইকেলে চড়ে রওনা দিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউসুফ মারা যান। আহত সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় দুই পর্যটক নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রির্পোট তৈরি করে মরদেহ দুটো হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম