ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জাপানে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'নানমাদোল'

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  3:55 PM

news image

শক্তিশালী ঘূর্ণিঝড় নানমাদোল ধেয়ে আসছে জাপানে। জাপান আবহাওয়া অধিদফতরের প্রধান স্থানীয়দের নিরাপদ আশ্রয়স্থলে চলে যেতে নির্দেশনা দিয়েছেন। এ ঝড়ের আঘাত থেকে বাঁচতে ইতোমধ্যে ২০ লাখ বাসিন্দা আশ্রয় চেয়েছেন। দেশটির জাতীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এ ধরনের আবহাওয়া পরিস্থিতি খুবই দুর্লভ। একে ‘বিশেষ সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া এ ঝড়ে ভূমিধসেরও সতর্কবার্তা জারি করা হয়েছে।  রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও বলা হয়, ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

এ ঝড়ের শক্তিকে ৪ মাত্রা হিসেবে নির্দেশ করা হয়েছে। তাছাড়া খাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ গতিতে এটি আঘাত হানতে পারে। জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, খাগোশিমা অঞ্চলে সর্বোচ্চ শক্তি নিয়ে এটি আচড়ে পড়তে পারে। ২০১৩ সালের পর এটিই প্রথম কোনো আবহাওয়া বার্তা যেখানে ঝড়ের শক্তির মাত্রা বুঝাতে ‘বিশেষ সতর্কতা’ উল্লেখ করা হচ্ছে। তাইফুন নামাদোল ঘণ্টায় ২৭০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ ঝড়ের কারণে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। আর এতে ভূমিধসের ঘটনাও ঘটতে পারে।  সূত্র : আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম