ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ‘গুলিবিদ্ধ’

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুলাই, ২০২২,  3:42 PM

news image

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) জাপানি সংবাদমাধ্যম এনএইচকে’র বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। খবরে বলা হয়েছে, সাবেক জাপানি প্রধানমন্ত্রী আবে পশ্চিম জাপানের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় পড়ে যান। প্রাথমিক খবর বলছে, তিনি সম্ভবত আহত। এনএইচকে’র এক সাংবাদিক ঘটনাস্থলে বন্দুকের গুলি ছোড়ার মতো শব্দ শুনেছেন এবং আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সাড়ে ১১টার দিকে নারায় এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবের বুকে সম্ভবত গুলি করা হয়েছে। এতে তিনি অজ্ঞান হয়ে যান এবং কারও ডাকে সাড়া দিচ্ছিলেন না। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আগামী রোববার জামাপানের উচ্চকক্ষ নির্বাচন। লিবারেল ডেমোক্রেট পার্টির অন্যান্য সদস্যদের সঙ্গে তিনিও প্রচারণা চালাচ্ছিলেন। অবশ্য আবে প্রার্থী নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম