ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জাপানের সঙ্গে যৌথ মহড়ায় ভারতের বিমানবাহিনী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২৩,  9:49 PM

news image

পূর্ব এশিয়ার দেশ জাপানের বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়া দেবে ভারতীয় বিমানবাহিনী। জাপানের হায়াকুরি বিমান ঘাঁটিতে ‘বীর গার্ডিয়ান-২০২৩’ নামে এ মহড়া অনুষ্ঠিত হবে। ভারতীয় বার্তাসংস্থা এএনআই শনিবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী সপ্তাহে এ মহড়া শুরু হবে। যেটির লক্ষ্য থাকবে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করা। এএনআই জানিয়েছে, মহড়ায় থাকবে ভারতের এসইউ-৩০ এমকিআই, দু’টি সি-১৭এস এবং একটি আইএল-৭৮ বিমান। অন্যদিকে জাপান চারটি এফ-২ এবং চারটি এফ-১৫ যুদ্ধবিমান নিয়ে মহড়ায় অংশ নেবে। ভারতীয় বিমান বাহিনীর দলটি রোববার জাপানের উদ্দেশ্যে রওনা দেয়। আগামী ১২ জানুয়ারি মহড়াটি শুরু হয়ে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। এর আগেও জাপানের সঙ্গে মহড়ায় যোগ দিয়েছে ভারত। ২০২২ সালের নভেম্বর জাপানের ইয়োকুশায় যৌথ মহড়ায় অংশ নেন ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এতে যোগ দিয়েছিল। এর আগে গত বছরের সেপ্টেম্বরে অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান নিয়ে মহড়ায় অংশ নিয়েছিল দুই দেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম