ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ অক্টোবর, ২০২২,  7:10 PM

news image

এবার জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। ২০১৭ সালের পর আবারও এমন উস্কানিমূলক কাজ করলো পিয়ংইয়ং। মঙ্গলবার (৪ অক্টোবর) ক্ষেপণাস্ত্রটি জাপানের উত্তরাঞ্চল দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। টোকিও বলছে, এটি জাপান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি-নিরাপত্তার জন্য হুমকি।  জাপানের প্রধান সরকারি মুখপাত্র হিরোকাজু মাতসুনো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পুনরায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ উত্তর কোরিয়ার ধারাবাহিক পদক্ষেপ জাপানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে।’ তিনি বলেন,

ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ এক হাজার কিলোমিটার উচ্চতায় ৪ হাজার ৬০০ কিলোমিটার (২ হাজার ৮৫০ মাইল) উড়েছিল। এদিকে নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে জাপান। সাময়িকভাবে দেশটির উত্তরাঞ্চলে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল।  বার্তাসংস্থা রয়টার্স বলছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পূর্ব জাপান রেলওয়ে কোম্পানি জাপানের উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্থগিত করে দেয় বলে জানিয়েছে জাপানি সম্প্রচারকারী এনএইচকে। মাতসুনো বলেন, ক্ষেপণাস্ত্র থেকে বিমান বা জাহাজের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়া তার বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)-সহ একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। গত ২৫ মে বাইডেন পূর্ব এশিয়া ত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই একে একে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিলেন কিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম