ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

জাতীয় চিড়িয়াখানায় পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  5:28 PM

news image

সম্প্রতি সাফারি পার্ক ও চিড়িয়াখানায় বন্যপ্রাণী মারা যাওয়ায় আকস্মিক জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। সোমবার সকাল সাড়ে ৮টায় তিনি জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে যান।  চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাউকে না জানিয়ে তিনি চিড়িয়াখানায় প্রবেশ করেন। গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীর মৃত্যুসহ দেশের বিভিন্ন চিড়িয়াখানায় অপত্যাশিতভাবে সব ধরনের বন্যপ্রাণী মারা যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় জাতীয় চিড়িয়াখানায় কোনো ধরনের ত্রুটি আছে কিনা তা দেখতে এবং চিড়িয়াখানার পরিবেশ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে মন্ত্রী চিড়িয়াখানার বিভিন্ন প্রাণীর খাঁচা ঘুরে ঘুরে দেখেন। সেই সঙ্গে চিড়িয়াখানায় দায়িত্বরত কর্মকর্তাদের কাছে নানা বিষয়ে খোঁজখবর নেন। আকস্মিক পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, চিড়িয়াখানায় কোনো ধরনের ত্রুটি ও অব্যবস্থাপনা রয়েছে কিনা সেটি দেখার জন্য আমরা আকস্মিক পরিদর্শনে এসেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম