ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জাতিসংঘের ত্রাণ নিয়ে ভাসানচরে নৌবাহিনীর দুই জাহাজ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২১,  4:24 PM

news image

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ত্রাণ সহায়তার ১৩৭ দশমিক ২৮  টন মালামাল নিয়ে হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে।  বুধবার নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা তিমি’ এসব মালামাল নিয়ে ভাসানচরে পৌঁছায়।  ‘বানৌজা টুনা’ দুপুর ১২টার দিকে এবং ‘বানৌজা তিমি’ দুপুর ১টার দিকে ভাসানচরে পৌঁছেছে!

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বলেন, জাহাজ দুটিতে মোট ১৩৭ দশমিক ২৮  টন ওজনের বিভিন্ন ধরনের সামগ্রী ছিল।  ভাসানচরে নেওয়ার পর সামগ্রীগুলো বিডিআরসিএসের তত্ত্বাবধানে ওয়্যার হাউসে নেওয়া হয়। রোহিঙ্গাদের জন্য দুই জাহাজে ১১ ধরনের মালামাল রয়েছে। এগুলো হলো— স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, জারিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ ও জুট ব্যাগ। উল্লেখ্য, কক্সবাজারে চাপ কমাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত বছরের ডিসেম্বরে রোহিঙ্গাদের ভাসানচরে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ছয় দফায় ১৮ হাজার ৫২১ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম