ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

জলদস্যুদের হামলায় সাগরে ঝাঁপ দিয়ে ২ জেলের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২১ আগস্ট, ২০২২,  10:04 PM

news image

জলদস্যুদের হামলায় সাগরে ঝাঁপ দিয়ে জালে পেঁচিয়ে ভোলার চরফ্যাশনের দুই জেলের মৃত্যু হয়েছে। শনিবার (২০ আগস্ট) দিবাগত রাতে বঙ্গোপসাগর মোহনার শিবচর পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের সিরাজের ছেলে রাব্বী (১৫) ও তার চাচা মিজান মাঝি (৪০)। চরফ্যাশন শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রবিবার (২১ আগস্ট) সকালে এতথ্য নিশ্চিত করে জানান, রাতে মিজান মাঝিসহ ৮-১০ জন জেলে সাগরের শিবচর সীমানায় মাছ ধরছিলেন। এসময় একদল দস্যু তাদের ট্রলারে হামলার চেষ্টা করে। দস্যুদের হামলার ভয়ে জেলে রাব্বী সাগরে ঝাঁপ দেন। তাকে উদ্ধার করতে চাচা মিজানও ঝাঁপ দেন। দুজনই ট্রলারের জালে পেঁচিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করেছেন তাদের সঙ্গের অন্য জেলেরা। ওসি বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম