ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২৬,  6:17 PM

news image

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

৬ জুলাই সোমবার সকার ১১ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) পাঁচবিবির আয়োজনে সম্প্রসারিত  উপজেলা কমপ্লেক্স ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা রিপন আহম্মেদ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি  অধ্যাপক (অবঃ) আলহাজ্ব আজাদ আলী, পল্লী উন্নয়ন কার্যালয়ের মাঠ সহকারী এসএম মাসুম আলী, বিআরডিবি'র সুবিধাভোগী আব্দুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে একটি বর্নাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করেন। শেষে সফল সমবায়ীদের মাঝে চেক ও পুরুস্কার, বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম