ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জনপ্রিয় সোল ও জ্যাজ গায়িকা মার্লেনা শ আর নেই

#

বিনোদন ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৪,  4:51 PM

news image

মারা গেছেন জনপ্রিয় সোল ও জ্যাজ গায়িকা মার্লেনা শ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১।  গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে গায়িকার মৃত্যুর কথা জানান তার মেয়ে মার্লা ব্র্যাডশ। তবে মার্লেনার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। ভিডিওতে মার্লা ব্র্যাডশ বলেন, “আমি ও আমার পরিবার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের বলতে চাই, আমাদের প্রিয় মা, আপনার প্রিয় আইকন ও শিল্পী মার্লেনা শ মারা গেছেন।” মার্লেনা শ ১৯৪২ সালে আমেরিকার নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি ‘ক্যালিফোর্নিয়া সোল’ ও ‘ওম্যান অব দ্য ঘেটো’-এর জন্য ব্যাপকভাবে পরিচিতি পান। তবে মার্লেনা জনপ্রিয় হয়ে ওঠেন ১৯৬৬ সালে, চেস রেকর্ডস-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর। ১৯৬৭ সালে ‘আউট অব ডিফারেন্ট ব্যাগ’ ও ১৯৬৯ সালে ‘দ্য স্পাইস অব লাইফ’ দুটি অ্যালবাম প্রকাশ হয় তার। এরপর গায়িকা ১৯৭২ সালে চলে যান ব্লু নোট রেকর্ডসে। একই বছর তার তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘মার্লেনা’ প্রকাশিত হয়। ব্লু নোট লেবেলে প্রকাশিত তার অন্যান্য অ্যালবামের মধ্যে রয়েছে- ‘ফ্রম দ্য ডেপথস অব মাই সোল’, ‘মার্লেনা শ লাইভ অ্যাট মন্ট্রেক্স’, ‘হু ইজ দিস বিচ, এনিওয়ে?’ , ‘জাস্ট আ ম্যাটার অব টাইম’। সব মিলিয়ে মার্লেনার ১৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি বিশ্বব্যাপী সুপরিচিত ছিলেন তার বৈচিত্র্যময় গায়কির জন্য। সূত্র: সিবিএস নিউজ, ইউএসএ টুডে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম