ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব মারা গেছেন

#

বিনোদন ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২২,  9:30 PM

news image

জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব ৪১ দিন হাসপাতালে ভর্তি থাকার পরে মারা গেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ৫৮ বছর বয়সে দিল্লিতে মৃত্যু হয় তার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি জিমে ব্যায়াম করার সময় বুকে ব্যথা অনুভব করায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হয়। গত ১০ আগস্ট দিল্লির এইমএস-এ ভর্তি করা হয়েছিল। কিন্তু মস্তিষ্ক সাড়া দিচ্ছিল না। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে ভেন্টিলেটরে ছিলেন এই কমেডিয়ান সম্প্রতি রাজুর ভাই দীপু শ্রীবাস্তব জানিয়েছিলেন, কৌতুক অভিনেতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে তিনি অচেতন ছিলেন। চিকিৎসার ৩৫ দিন পরেও চিকিৎসকরা জানিয়েছিলেন তারা যথাসাধ্য চেষ্টা করছেন। ১৯৮০ সাল থেকে বিনোদন জগতে রাজু শ্রীবাস্তব। ২০০৫ সালে রিয়েলিটি স্ট্যান্ড-আপ কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের প্রথম সিজনে অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করেন তিনি। রাজু কৌতুক অভিনেতা হলেও ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘বাজিগর’, ‘বোম্বে টু গোয়া’-এর রিমেক ও ‘আমদানি আত্থানি খারচা রূপাইয়া’র মতো সহায়ক ভূমিকায়ও অভিনয় করেছেন। মৃত্যুর আগে উত্তরপ্রদেশ চলচ্চত্রি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম