ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জওয়ানদের মুক্তির দাবিতে যমুনায় পদযাত্রা, শাহবাগে পুলিশের বাধা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৫,  8:26 PM

news image

ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করেন তাদের পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তবে শাহবাগে পুলিশের বাধায় বর্তমানে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন তারা। বুধবার (৮ জানুয়ারি) বেলা ২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে গিয়ে এ চিত্র দেখা গেছে। জানা গেছে, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার আটক জওয়ানদের মুক্তি ও চাকরিচ্যুত সকল জওয়ানদের পুনর্বহালের দাবি জানিয়ে আন্দোলনের ডাক দেয় তাদের পরিবারের লোকজন। তাদের ডাকে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর দুপুর সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদেরকে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা বর্তমানে শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করছেন। এ বিষয়ে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন এ আন্দোলন করছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে তাদের দাবি আদায়ের পক্ষে কথা বলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম