ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ছেলের জন্য কোচ নিয়োগ দিচ্ছেন শাহরুখ

#

বিনোদন ডেস্ক

২৫ নভেম্বর, ২০২১,  6:07 PM

news image

মাদককাণ্ডে টানা ২৮ দিন কারাভোগের পর ঘরে ফেরেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। জেলে থাকাকালে যে আতঙ্ক-ভীতি মনে গেড়ে বসেছিল, তা আজও কাটেনি শাহরুখপুত্রের। তাই ছেলের ট্রমা কাটাতে লাইফ কোচ নিয়োগ দিচ্ছেন শাহরুখ ও গৌরী খান। টাইমস অব ইন্ডিয়ার খবর, আরিয়ান খানের ট্রমা কাটাতে নিয়োগ পাচ্ছেন বলিউডের বিখ্যাত লাইফ কোচ আফরিন খান। শাহরুখ ও গৌরী চান,

জেলে থাকাকালে যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে আরিয়ানকে, তা থেকে দ্রুত বেরিয়ে আসুক তাঁদের সন্তান। আর তাই আফরিন খানকে বেছে নিয়েছেন এ তারকা দম্পতি। বি-টাউনে আরিয়ানের প্রথম লাইফ কোচ নন আফরিন। সুপারস্টার হৃতিক রোশনের লাইফ কোচ হওয়ার পর শিরোনামে এসেছিলেন আফরিন খান। খবরে প্রকাশ, সুসানের সঙ্গে বিচ্ছেদের পর আফরিনকে নিয়োগ দিয়েছিলেন হতাশ হৃতিক। মুম্বাইয়ের আর্থার রোড জেলে চার সপ্তাহ অন্তরীণ ছিলেন স্টারকিড আরিয়ান। এখন তিনি জামিনে মুক্ত। মাদককাণ্ডে ছেলে গ্রেপ্তারের পর থেকে এ পর্যন্ত শাহরুখ বা গৌরী কেউই কোনও মন্তব্য করেননি। খবরে প্রকাশ, আরিয়ান কারও সঙ্গে খুব একটা কথা বলছেন না এবং বন্ধুদের সঙ্গেও আড্ডায় যাচ্ছেন না। মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। ২৮ দিন জেল খেটে ৩০ অক্টোবর ঘরে ফেরেন আরিয়ান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম