ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা–ছেলের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি, ২০২৬,  6:30 PM

news image

চাঁদপুরের মতলব দক্ষিণে পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া গ্রামের খাঁন বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- ওই এলাকার সাবেক সেনা সদস্য শাহাদাত হোসেন খাঁনের স্ত্রী বৃদ্ধা রিনা বেগম (৫৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খাঁন (৩৩)। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে বাড়ির সামনের পুকুর থেকে পানি তুলে পাশের একটি জায়গায় ফেলা বালুতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক পাম্প মেশিন বসানো হয়। পানি উঠানোর পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় প্রথমে ছেলে রাসেল বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় পাশে থাকা মা রিনা বেগম ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এতে পাম্প মেশিনটিও পুড়ে যায়। রিনা বেগমের চার সন্তান ও ছেলে রাসেল খাঁনের ২ সন্তান ও স্ত্রী রয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম