ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ছাত্র-জনতার হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রাজু আহমেদ গ্রেফতার

#

০৯ ফেব্রুয়ারি, ২০২৫,  7:50 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে দায়ের করা মামলায় হেলমেট বাহিনীর সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাজু আহমেদ (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে আশুলিয়ার গাজিরচট বুড়িরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজু আহমেদ আশুলিয়ার ভাদাইল এলাকার মো. চান মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের ঢাকা জেলা উত্তরের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক এবং আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, গ্রেপ্তার রাজু আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হেলমেট পড়ে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় প্রত্যক্ষভাবে একাধিক হত্যার ঘটনায় নেতৃত্বে এই হেলমেট বাহিনীতে সক্রিয় ভুমিকা পালন করে রাজু আহমেদ। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজু আহমেদকে আজ গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, একাধিক ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হেলমেট মাথায় দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা সহ আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমনের ফুটেজ পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম