ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ছাত্রলীগ সভাপতি বিবাহিত!

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২২,  4:50 AM

news image

শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠন। বাংলা ও বাঙালির প্রায় সাড়ে সাত দশকের সংগ্রাম, গৌরব ও সাহসের সারথি বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের গর্বিত অংশীদার এই ছাত্রসংগঠন। জাতির ইতিহাসের প্রায় প্রতিটি অধ্যায়েই রয়েছে ছাত্রলীগের প্রত্যক্ষ ভূমিকা। ছাত্রলীগ এর কমিটি গঠন নিয়ে বিভিন্ন জেলা-উপজেলা নানান অভিযোগ উঠলেও সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠে  বিবাহিত-অছাত্রদের ছাত্রলীগ এর গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে কমিটি গঠনের অভিযোগ।

গত ২ জানুয়ারী-২২ ইং তারিখে ঢাকা মহানগর দক্ষিনের অন্তর্গত চকবাজার থানা ছাত্রলীগ এর নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ শাওন হোসেন। পেশায় একজন চাকুরীজীবি। যিনি দীর্ঘসময় ঢাকা ওয়াসায় মাস্টার রোলে চাকুরী’তে নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি একজন বিবাহিত বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই নিয়ে চকবাজার থানাধীন এলাকায় সমালোচনার ঝড় ভয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কড়া নির্দেশ, বিবাহিতদের ছাত্রলীগের কোনও পদ দেওয়া যাবে না। সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাদল স্ত্রী-সন্তান রেখে মারা যাওয়ার পর এই নির্দেশ জারি করেন তিনি। অথচ প্রধানমন্ত্রীর এমন কড়া নির্দেশনার পরও ছাত্রলীগের বেশ কয়েকজন বিবাহিত নেতা-নেত্রীর খোঁজ পাওয়া গেছে। তাদের কেউ কেউ সন্তানের পিতা-মাতাও! ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫ (ক) অনুচ্ছেদে বলা আছে, অনূর্ধ্ব ২৭ বছর বয়সী বাংলাদেশের যে কোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বা ছাত্রী বাংলাদেশ ছাত্রলীগের প্রাথমিক সদস্য হতে পারেন। প্রতি শিক্ষাবর্ষে সদস্যপদ নবায়ন করা বাঞ্ছনীয়। প্রাথমিক সদস্যের ক্ষেত্রে ২৭ বছর হলেও নেতৃত্বের ক্ষেত্রে বয়সসীমা ২৯ বছর পর্যন্ত। কোনও সরকারি চাকরিজীবী যে ছাত্রলীগের নেতৃত্বে থাকতে পারবেন না, সে কথাও পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে। তবে এই সকল বিষয়ে চকবাজার থানার নব-নির্বাচিত ছাত্রলীগ সভাপতি মোঃ শাওন হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনাদের যে অভিযোগটি করেছেন সেটা সম্পূন্ন মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরো বলেন আমি বিয়ে করেছি তথ্যটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট। তথ্যটি সঠিক কেউ প্রমান করতে পারলে আমি স্বজ্ঞানে চকবাজার থানা ছাত্রলীগ থেকে অব্যহতি নিবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম