ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চেকপোস্টে বুকে গুলি চালিয়ে 'আত্মহত্যা' করেছেন পুলিশ সদস্য

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৩,  4:53 PM

news image

রাজধানীর বনানীর একটি চেকপোস্টে নিজের বুকে পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন আশরাফ-উজ-জামান রনি (২২) নামে এক পুলিশ কনস্টেবল। আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্য আশরাফ-উজ-জামান রনির বাড়ি ধামরাইয়ে।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজ সকালে  তিনি বলেন, ‘আত্মহত্যার আগে রনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী।’ মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে বনানীর ১১ নম্বর চেকপোস্টে রনি দায়িত্ব পালন করতে যান। পরে তিনি চেকপোস্টের ওয়াশরুমে গিয়ে ৬টা ৫০ মিনিটের দিকে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ রনির মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘রনির সঙ্গে অন্যান্য পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছিলেন। তারা জানান, চেকপোস্টে পৌঁছানোর পর থেকে রনি অস্থির ছিলেন।’ আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা গেল কি না—এমন প্রশ্নে মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রেমঘটিত বিষয় হতে পারে। একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল বলে জেনেছি। সেই মেয়ে রনির ফোনে বারবার কল দিচ্ছেন। ওদের ভেতর ঝামেলা হয়েছে বলে প্রাথমিকভাবে শুনেছি। বাকিটা তদন্তের পর বলা যাবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম