ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

চুক্তির মেয়াদ না বাড়ানোর কথা জানত পিএসজি: এমবাপ্পে

#

স্পোর্টস ডেস্ক

১৪ জুন, ২০২৩,  4:52 PM

news image

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে, ফরাসি ফরোয়ার্ড নিজেই তা নিশ্চিত করেন। তার চুক্তির মেয়াদ না বাড়ানোর কথা আগে থেকেই জানত পিএসজি, এমনটাই জানান এমবাপ্পে। গতকাল আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে বিষয়টি পরিষ্কার করেন তিনি। গত মৌসুমে নানা নাটকীয়তার পর এমবাপ্পের সঙ্গে বাড়তি দুই মৌসুমের চুক্তি করে পিএসজি। সে অনুযায়ী ক্লাবটিতে ২০২৪ সাল পর্যন্ত থাকার কথা তার। এমবাপ্পে তার বিবৃতিতে বলেন, ‘চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আমি কখনোই পিএসজির সঙ্গে আলোচনা করিনি। ২০২২ সালের ১৫ জুলাই থেকেই বোর্ড আমার সিদ্ধান্তের কথা জানত যে, ২০২৪ সালের পর আমি নতুন চুক্তি করব না। চিঠি পাঠানো হয়েছে কেবল আমি তাদের ইতোমধ্যে যা বলেছিলাম সেটা নিশ্চিত করার জন্য।’ এদিকে, এমবাপ্পের ক্লাব ছাড়ার খবরের পর নিশ্চয়ই আগ্রহী হতে শুরু করবে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও চেলসিসহ বেশ কয়েকটি ক্লাব এমবাপ্পেকে ভেড়াতে আগে থেকেই আগ্রহ প্রকাশ করেছিল। তবে চেলসি নিজেদের সরিয়ে নিয়েছে। কিন্তু সবার আগ্রহ জুড়ে থাকবে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি যে এমবাপ্পের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে সে কথা কে না জানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম