ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চীনে টানা বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় নিহত ৩০

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুলাই, ২০২৫,  4:47 PM

news image

চীনের বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ৮০ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এ দিন সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ের মিয়ুন জেলায় ২৮ জন এবং ইয়ানচিং জেলায় আরও ২ জন নিহত হয়েছেন। এদিকে শহরের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সোমবার মধ্যরাত পর্যন্ত প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত হওয়া গেছে। এর আগে, প্রবল বর্ষণ সোমবার আরও তীব্র হয়। সিনহুয়ার তথ্য অনুযায়ী, বেইজিংয়ের উত্তরাঞ্চলে সর্বোচ্চ ৫৪৩ মিলিমিটার (২১.৩ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভি জানায়, বহু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৩৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ বিষয়ে সোমবার রাতে উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন, যাতে প্রাণহানি কমানো যায়। একইসঙ্গে কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে, স্কুল বন্ধ রাখা হয়েছে, নির্মাণকাজ ও সব ধরনের আউটডোর পর্যটন বন্ধ করে দেওয়া হয়েছে সাময়িকভাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম