ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চিত্রনায়ক আরিফিন শুভর মা আর নেই

#

বিনোদন প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৪,  4:57 PM

news image

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান। তিনি জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হবে। গত আট বছর ধরে শুভর ঢাকার বাসায়ই থাকতেন তার মা খাইরুন নাহার। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছিলেন তিনি। এ ছাড়াও বার্ধক্যজনিক আরও নানান সমস্যা ছিল। কাজের ফাঁকে মায়ের সেবা-ডাক্তার-ওষুধ নিয়েও ছোটাছুটির মধ্যে থাকতে হতো শুভকে। প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজ জগতে পথচলা শুরু করেন আরিফিন শুভ। এরপর ২০০৭ সালে তিনি নাটকে আত্মপ্রকাশ করেন। খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে বড় পর্দায় অভিষেক হয় শুভর। এরপর তিনি ‘ছুঁয়ে দিলে মন’, ‘অগ্নি’, ‘তারকাঁটা’, ‘নিয়তি’, ‘মুসাফির’, ‘ঢাকা অ্যাটাক’, ‘সাপলুডু’ ও ‘মিশন এক্সট্রিম’, ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম