ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

চাহিদা ও উৎপাদনের ভারসাম্যহীনতায় বিদ্যুৎ বিপর্যয় হয়েছে

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২২,  7:57 PM

news image

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চাহিদা ও উৎপাদনের ভারসাম্যহীনতায় বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। তবে প্রকৃত কারণ জানতে আরও কিছু দিন লাগবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এর আগে বুধবার (৫ অক্টোবর) পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. ইয়াকুব ইলাহী চৌধুরী জানান, গতকাল রাত ১০টা থেকেই স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। রাতে সব এলাকায় বিদ্যুৎ দেওয়া সম্ভব না হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এদিকে দেশব্যাপী গ্রিড বিপর্য়ের কারণ অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছেও বলে জানান তিনি। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার পর জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এতে একযোগে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম