ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চালু হলো মেট্রোরেলের আরও ২ স্টেশন

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২৩,  4:53 PM

news image

যাত্রী চলাচলের জন্যে মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে আরও দুটি স্টেশন চালু হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ৮টার পর কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এদিকে উত্তরা স্টেশন থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত ভাড়া ৩০ টাকা এবং কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা। এ ছাড়া আগারগাঁও থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা। এর আগে, চলতি মাসের শুরুতে সর্বশেষ মিরপুর-১০ নম্বর স্টেশন চালু করা হয়। নতুন দুটি স্টেশন যুক্ত হওয়ায় মেট্রোরেলে স্টেশনের সংখ্যা এখন সাত। এ ছাড়া চলতি মাসেই উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক। উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম