ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চার পাকিস্তানি পুলিশসহ ৮ জনকে গুলি করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২৫,  5:11 PM

news image

পাকিস্তানে দুর্বৃত্তদের গুলিতে চার পুলিশসহ ৮ জন নিহত হয়েছেন। দেশটির বেলুচিস্তানে পৃথক দুই হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, শনিবার পাঞ্জাব প্রদেশের চার শ্রমিককে বেলুচিস্তানের কালাত জেলায় গুলি  করে হত্যা করা হয়। এছাড়া নোশকি জেলায় একইভাবে চার পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

কালাতের ডেপুটি কমিশনার (ডিসি) ক্যাপ্টেন জামিল বালোচ একটি বিবৃতিতে বলেছেন, দুপুর আড়াইটার দিকে কালাটের মাঙ্গোচর শহরের মালংজাই এলাকায় ‘অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়ে চার শ্রমিককে হত্যা করে।’ শ্রমিকরা একসঙ্গে পাঁচজন থাকলেও একজন বেঁচে গেছেন। তারা সবাই সাদিকাবাদের বাসিন্দা এবং বোরওয়েল ড্রিলার হিসাবে কাজ করছিলেন।

ডিসি আরও বলেছেন, লেভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং মৃতদেহগুলোকে ডাক্তারি পরীক্ষার জন্য গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র মান্দে হাজিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। এদিকে, নোশকির সিনিয়র পুলিশ সুপার হাশেম খান বলেছেন, মোটরসাইকেল আরোহী সশস্ত্র ব্যক্তিরা গরিবাবাদ এলাকায় টহলরত পুলিশের একটি দলের উপর গুলি চালালে ঘটনাস্থলেই চার পুলিশ সদস্য নিহত হন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং নিরস্ত্র শ্রমিকদের লক্ষ্য করে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিরাপরাধ শ্রমিক ও বেসামরিক নাগরিকদের টার্গেট করা খুবই নৃশংস ও নিন্দনীয় কাজ। পাশাপাশি হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম