ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চার দল নিয়ে নারী বিপিএল, থাকবে বিদেশি ক্রিকেটারও

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৩,  6:43 PM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সফলতার পর এবারে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২৩ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এর ঘোষণাও দিয়েছেন। তবে বিস্তারিত কিছুই বলেননি তিনি। জানিয়েছেন কেবল নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন নারীদের বিপিএল আয়োজনে। বোর্ড সভাপতি খোলাসা না করলেও বিষয়টি নিয়ে আরটিভিকে বিস্তারিত জানিয়েছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। আগামী বছরেই মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম আসর। দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি ক্রিকেটারও আনার পরিকল্পনা রয়েছে বোর্ডের। টুর্নামেন্টে অংশ নেবে চারটি দল। নাদেল বলেন, ‘আমরা আশা করছি আগামী বছর এটি মাঠে গড়াবে। প্রথম এডিশনে আপাতত আমরা চার দল রাখার পরিকল্পনা করেছি। বিদেশি ক্রিকেটারও থাকবে। প্রাথমিক আলোচনাগুলো সবই শেষ।’ তবে এখনও লিগের ভেন্যু ও শুরুর সময়টা নিশ্চিত করতে পারেনি বোর্ড। নাদেল এ প্রসঙ্গে বলেন, ‘খেলার ভেন্যু, ফরেইন প্লেয়ার লিমিটেশন, শুরু হবে কবে এইসব ইস্যুগুলো এখনো আলোচনাধীন। খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’ এক দশক ধরে বিপিএলের ছেলেদের আসর পরিচালনা করে আসলেও মেয়েদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট নিয়ে কোনো পরিকল্পনা ছিল না বিসিবির। লম্বা সময় পেরিয়ে যাওয়ার পর অবশেষে বোধদয় হলো বোর্ডের। বিশ্বের বড় দুটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ বিগ ব্যাশ ও আইপিএলের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবারে নারী বিপিএলের আয়োজনের পরিকল্পনা করছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম