ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুন, ২০২৬,  5:03 PM

news image

চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত থেকে পুশ-ইন করা ২৮জনকে শূন্যরেক্ষা থেকে সরিয়ে নিয়েছে বিএসএফ। এদের মধ্যে ৬জন শিশু, ১২জন পুরুষ ও ১০জন নারী ছিল। নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১২ বিএসএফ ব্যাটালিয়ন কর্তৃক ২৮ (আটাশ) জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে প্রতিহত হয়। উক্ত ব্যক্তিবর্গ ভারতের অভ্যন্তরে শূন্য লাইন হতে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিল। বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের ১৫০ গজের মধ্যে উক্ত ব্যক্তিবর্গের অবস্থান এবং চলাচল পরিলক্ষিত হচ্ছে না। এতে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বিএসএফকর্তৃক তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম