ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

#

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  4:16 AM

news image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকার ঠুটাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩বিজিবির সদর দপ্তরে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান, ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান। প্রেসব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুস্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরণের নাশকতা সৃষ্টির লক্ষে অবৈধপথে গোলাবারুদ চোরাচালন করতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালায় এবং ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তিনি আরও বলেন, সম্প্রতি ৫৩ বিজিবি একজন আসামিসহ ৯ কেজি ৩শ গ্রাম বিষ্ফোরক, ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম