ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০২১,  5:08 PM

news image

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএফএফ) গুলিতে একজন নিহতের অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। স্থানীয় ওয়ার্ড সদস্য মুনিরুল ইসলাম নিহতের পরিবারের সদস্যদের উদ্বৃতি দিয়ে জানান,

মঙ্গলবার রাত সাড়ে ৪টার দিকে আজমতপুর সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে ইব্রাহিম ভারতে যাওয়ার সময় বিএসএফ সদস্যদের গুলিতে আহত হয়। গুলিবিদ্ধ ইব্রাহিমকে বিএসএফ সদস্যরা উদ্ধার করে চিকিৎসার  জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এদিকে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, আজমতপুর সীমান্তে ভারতীয় ভূখণ্ডে একজনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে বিষয়টি নিশ্চিত করতে পারবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম