ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২১,  6:23 PM

news image

চাঁপাইনবাবগঞ্জে মেহেদী হাসান (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) ভোরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমগাছির একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কালিগঞ্জ ফুলবাগান মহল্লার জহির উদ্দিনের ছেলে। পরিবারের সদস‌্যদের বরাত দিয়ে ওসি জানান, মেহেদী হাসান গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর  ফিরে আসে না। এক পর্যায়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয় এবং বিভিন্ন স্থানে খোঁজ খবর নেওয়া হয়। পরে থানা পুলিশকে অবহিত করা হয়। এদিকে, বুধবার ভোরে স্থানীয়রা নিমগাছি এলাকার একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুটি পুকুর পারে খেলতে গিয়ে পানিতে পড়ে গিয়ে মারা যেতে পারে বলে ধারণা করছে পুলিশ। ওসি আরও জানান, শিশুর লাশটি আধুনিক সদর হাসপাতালের মর্গে আছে। পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকলে শিশুটির লাশ হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম