ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২১,  4:50 PM

news image

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে মোহাম্মদ আজিম (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। পৌরসভার বটতলাহাট এলাকায় গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিম পৌর এলাকার মাওরিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

এ ছাড়া আহত দুজন হলো নতুনহাট বড়িপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইমন (১৮) ও বটতলাহাটের আব্দুল হাইয়ের ছেলে আলম (১৪)। অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে স্থানীয় সাগর ও সোহান গ্রুপের মধ্যে গতকাল সোমবার রাতে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন আজিম। এ ছাড়া আহত হন ইমন ও আলম নামের আরও দুজন। নিহত আজিমের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম