ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চাঁদাবাজির অভিযোগে ঢাবির ৩ শিক্ষার্থী আটক

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২৩,  9:24 PM

news image

কাভার্ড ভ্যান আটকে চাঁদাবাজির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওমর ছানী নাঈম আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রোববার মধ্যরাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তারা হলেন, ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের মো. রাহাত রহমান,

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাবিদ সাকিল এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাদিক আহাম্মদ। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। উপ-পরিদর্শক মো. ওমর ছানী জানান, রাত ৩টার দিকে কাভার্ড ভ্যান আটকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। চালক টাকা দিতে অসম্মতি জানালে তার থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন শিক্ষার্থীরা। এ সময় ঘটনাস্থলের পাশে থাকা চকবাজার থানা পুলিশ তাদের আটক করে। পরে তাদের তিনজনকে নিয়ে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখানো শেষে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানান, আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার দেখিয়েছেন। আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম