ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

চাঁদপুর সদরে এক নারীকে গলাকেটে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মে, ২০২২,  7:16 PM

news image

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় রুপা বেগম (২৮) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে সোমবার সকাল ১১টার দিকে দনপর্দ্দি গ্রামের মজিদ প্রদানিয়া বাড়ির দ্বিতল বিল্ডিং এর নীচতলা থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী নাছির দেওয়ান পলাতক রয়েছেন। রুপা বেগমের দুই ছেলে সন্তান রয়েছে। তার বাবার বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে।

স্থানীয়রা জানিয়েছেন, রং মিস্ত্রি নাছির দেওয়ান স্ত্রী-সন্তান নিয়ে মজিদ প্রধানিয়ার বাড়িতে ভাড়া থাকেন। রোববার রাতে কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এদিকে সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গোয়েন্দা পুলিশ (ডিবি), পিবিআই ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। তার স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম