ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

চাঁদপুরে ভাঙচুর মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০২৪,  4:59 PM

news image

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভাঙচুরের মামলায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাঈনুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে তাকে নিলাম বলাখাল গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। মাঈনুদ্দিন ওই ওয়ার্ড যুবলীগ সভাপতি। পুলিশ জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হাজীগঞ্জ বাজারে দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন একটি শো-রুমের মালিক সেলিম মিয়া। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের মামলায় অজ্ঞাত আসামিদের মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম