ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চলে গেলেন শোয়েব মালিক, বিপিএলে আর খেলবেন না

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৪,  6:50 PM

news image

চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। ঢাকা পর্ব শেষে দল সিলেটে উড়াল দিলেও সেখানে যাননি তিনি। হঠাৎ করেই দুবাইয়ে পাড়ি জমিয়েছে এই ক্রিকেটার। এবার জানা গেছে, ঘরোয়া এই টুর্নামেন্টের দশম আসরে আর খেলবেন না শোয়েব। মূলত পারিবারিক কারণেই সেখানে গেছেন তিনি। জানা গেছে, গত মঙ্গলবারই (২৩ জানুয়ারি) দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন তিনি। সেখানে গিয়েই পারিবারিক ঝামেলার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান। এদিকে শোয়েবের জায়গায় নতুন করে শুক্রবার দলটিতে যোগ দিচ্ছেন আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদ। এ ছাড়া ক্যারিবিয়ান কাইল মায়ার্সও দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ ও তৃতীয় বিয়ে ইস্যুতে বেশ কয়েক দিন ধরেই আলোচনায় শোয়েব মালিক। বিপিএলের নিজেদের প্রথম ম্যাচে ঠিক আগমুহূর্তে তৃতীয় বিয়ের খবর জানিয়েছিলেন তিনি। নানান আলোচনা-সমালোচনার মাঝে মাঠে নেমে রান খরায় ভুগেছেন তিনি। সানিয়া যেভাবে জানলেন শোয়েবের পরকীয়ার কথা ফরচুন বরিশালের হয়ে তিন ম্যাচে সব মিলিয়ে মোটের ওপর ২৯ রান পেয়েছেন তিনি। প্রথম ম্যাচে ১৭ রানের পর পরের দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫ ও ৭ রান। এ ছাড়া বল ঘুরিয়ে তিন ম্যাচে তার শিকার এক উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম