ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চলচ্চিত্রে অভিষেক তিশা-ফারুকীর কন্যার

#

বিনোদন প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৩,  6:24 PM

news image

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার প্রেমের গল্পে আবর্তিত হয়েছে সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। সিনেমাটির যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন ফারুকী ও তিশা। সিনেমায় প্রথমবারের মতো অভিনয়ও করেছেন ফারুকী। শুধু তা-ই নয়, এই সিনেমার একটি গানে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তাদের মেয়ে ইলহাম নুসরাত ফারুকী। বুধবার (৮ নভেম্বর) ‌‘জোছনার ফুল’ নামে গানটি প্রকাশিত হয়েছে। জানা গেছে, ‘জোছনার ফুল’গানটির কথা লিখেছেন শারমিন সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন পাভেল আরিন। সুর করেছেন সুমি-পাভেল দুজন মিলেই। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজে গানটি শেয়ার করে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আমি জানি না আমার অনুভূতি গুছিয়ে লিখতে পারব কি না। কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়ারেন্স এই মিউজিক ভিডিওতে।’ তিনি আরও লেখেন, ‘এই গানটা আপাতদৃষ্টিতে ইলহামের জন্য লেখা তার মায়ের চিঠি। কিন্তু বৃহৎ অর্থে এটা সব কন্যাদের জন্যই মায়ের চিঠি।’ অন্যদিকে নুসরাত ইমরোজ তিশা নিজের ভেরিফায়েড ফেসবুকে লেখেন, “একজন মায়ের চিঠি তার সন্তানের কাছে। এসে গেছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির প্রথম গান। গানটা ইলহামের জন্য। আলহামদুল্লিল্লাহ্, মাশাআল্লাহ।” গত ৫ নভেম্বর ‘অটোবায়োগ্রাফি’র টিজার মুক্তি পেয়েছে। চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের একটি সিনেমা হিসেবে শিগগিরই মুক্তি পাবে এটি। এটির তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই প্রজেক্টের দুইটি সিনেমা নির্মাণ করছেন তিনি নিজেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম