ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চরম বায়ুদূষণের কবলে দিল্লি, নির্মাণকাজ বন্ধের নির্দেশ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২২,  4:45 PM

news image

ধুলি আর কুয়াশার চাদরে ঢেকে গেছে ভারতের রাজধানী দিল্লির আকাশ। সোমবার সকালে নগরীতে এত ভারি ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল যে কয়েক ফুট দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। সবচেয়ে দূষিত বায়ুর নগরীর তালিকায় দিল্লির অবস্থান সব সময়ই ওপরের দিকে থাকে। শীত মৌসুমে শুষ্ক আবহাওয়ায় সেখানে বায়ুদূষণ চরম রূপ ধারণ করে। বাতাসে উড়তে থাকা ধুলি কুয়াশার সংস্পর্শে এসে ধোঁয়ার মেঘের মতো আকাশে ঝুলে থাকে। এবছরও যার ব্যতিক্রম দেখা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত সরকার থেকে রোববার দিল্লি ও এর আশেপাশের এলাকায় ব্যক্তিমালিকানায় নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। দিল্লি উপকণ্ঠের কয়েকটি এলাকায় বাতাস পরিষ্কার করতে পানিও ছেটানো হয়েছে। খবর রয়টার্সের। মূলত নির্মাণ ক্ষেত্রগুলোর ধুলি, যানবাহনের ধোঁয়া এবং পাশের রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় কৃষকের ফসলের মাঠে আগুন দেওয়ার কারণে সৃষ্ট ধোঁয়া বাতাসে উড়ে এসে দিল্লির বায়ুকে এতটা দূষিত করে তোলে। সোমবার সকালে নগরীর কোথায় কোথায় ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (বাতাসে বস্তুকণার উপস্থিতি) ৩৫০ থেকে ৪০০ এর মধ্যে ছিল। যা চরম দূষণের পর্যায়ে পড়ে। যানবাহন থেকে নির্গত কালোধোঁয়াও দিল্লির বায়ুদূষণে বড় ভূমিকা রাখে। যা নিয়ন্ত্রণ করতে চাইছে দেশটির সরকার। গত সপ্তাহে সরকার থেকে বলা হয়, তারা ২০২৭ সাল থেকে দিল্লিতে ডিজেল চালিত অটোরিকশা নিষিদ্ধ করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম