ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে মাটি খননের সময় মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২৬,  4:58 PM

news image

চট্টগ্রামের হালিশহর থানাধীন আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় মাটি খননের সময় ধসে পড়ে ৪ শ্রমিক চাপা পড়ার ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাকিব ও তুষার। তাদের বাড়ি দিনাজপুর জেলায়। আহতরা হলেন- সাগর ও এরশাদ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, খননকাজের সময় হঠাৎ মাটি ধসে পড়ে শ্রমিকরা চাপা পড়েন। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে ভোর পৌনে পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম