ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুলাই, ২০২৬,  11:02 PM

news image

চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানান জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ। নিহতরা হলেন- ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০)। নিহত মো. রুবেলের লাশ পটুয়াখালীর গলাচিপায় নিজ বাড়িতে এবং শাহ আলমকে নোয়াখালীর বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানে আজ বুধবার সকালে জানাজা শেষে দাফন করা হয়। অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও সংকটাপন্ন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। অপরদিকে ট্রলারে অগ্নিকাণ্ডের সময় পাশে নোঙর করা এফভি ডিজনি’র নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থাকার পর বুধবার (১ জুলাই) সকালে ছাড়পত্র পেয়েছেন। উল্লেখ্য, মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে ‘এফভি দেশ’ নামে মাছ ধরার ট্রলারে ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর এই হতাহতের ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম