ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ

#

নিজস্ব প্রতিনিধি

১৩ আগস্ট, ২০২৬,  9:33 PM

news image

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লাল-সবুজ পরিবহনের বাস ও লোকাল জিপ (জিটু গাড়ি) গাড়ির সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন পাঁচজন যাত্রী।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন নয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন— চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন সেগুন বাগিচা এলাকার বাসিন্দা মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারীয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে মো. রফিক (২৯), চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সিয়ালকাটা এলাকার মৃত মন্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে জিয়াবুল হক (২৫)।


আহতরা হলেন- ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আব্দুস সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), ঈদগাঁও উপজেলা নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯), নাপিতখালী এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে দেলোয়ার হোসেন (৩৫), টেকনাফ উপজেলার কিরনতলী এলাকার রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার অভিমুখী বেপরোয়া গতির লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি লোকাল জিপ (জিটু) গাড়িকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় জিপ গাড়িটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। জিটু গাড়িতে থাকা ৯ জন যাত্রী আঘাতপ্রাপ্ত হন।


দুর্ঘটনার পর খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল এবং কক্সবাজার সদর পাঠানো হয়। এদের মধ্যে ৪ জন নিহত। এছাড়া ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


দুর্ঘটনার বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সামছুজ্জামান বলেন, লাল-সবুজ পরিবহনের অতিরিক্ত গতির একটি বাস ও বিপরীতমুখী জিপ গাড়ির সংঘর্ষ হয়। এ দুর্ঘটনা ৪ জন নিহত হয়েছেন। পাঁচ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম