ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চকরিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০২১,  4:51 PM

news image

কক্সবাজারের চকরিয়ার র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি নিহতরা ডাকাত দলের সদস্য। এসময় ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র, ৬ রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সোমবার (৬ ডিসেম্বর) ভোর চকরিয়া উপজেলার পুর্ব বড় ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা জানিয়েছে র‌্যাব। র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, সোমবার ভোররাতে পূর্ব বড় ভেওলা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরে অভিযানে যায় র‌্যাব। আমাদের অবস্থান টের পেয়ে গুলি চালাতে থাকে ডাকাতরা। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে দুইজনকে জীবিত আটক করতে সক্ষম হই। পরবর্তী তল্লাশিতে আরও দুইজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের চকরিয়া হাসপাতালে নেয়া চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। তিনি আরও জানান, ঘটনাস্থল তল্লাশি করে তিনটি দেশীয় তৈরি অস্ত্র, ৬ রাউন্ড গুলি, ৪ রাউন্ড কার্তুজসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম