ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

চকরিয়ায় মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০২১,  5:54 PM

news image

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মো. নুরুল আলম (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাস্টার নুরুল আলম চকরিয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বিনামারা গ্রামের বাসিন্দা মোশতাক আহমদের ছেলে। তিনি বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়,

সকালে বান্দরবান নিজ কর্মস্থলে যাচ্ছিলেন নুরুল আলম। হারবাং লালব্রিজ এলাকায় একটি শ্যামলী পরিবহণের বাস বিপরীতমুখী মাইক্রোবাসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই স্কুলশিক্ষক। চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম