ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

ঘুষ নিলে, হারাম খেলে দেশের উন্নয়ন হবে না : মন্ত্রীপরিষদ সচিব

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  9:25 PM

news image

ঘুষ নিলে, হারাম খেলে দেশের উন্নয়ন হবে না। মানুষের চরিত্র ঠিক করতে হবে। চরিত্র ঠিক না করলে কোন কাজ হবে না। রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত ‘সুশাসন নিশ্চিতকরণে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন, মন্ত্রীপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি আরও বলেন, বৈদেশিক ঋণের চুক্তির মাধ্যমে অনিয়ম শুরু হয়। যখন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কোন ঋণ চুক্তি করে, তখন তারা চুক্তির শর্তগুলো ঠিকমতো পর্যালোচনা করে না।

ফলে তা পরবর্তীতে গলার কাঁটা হয়ে যায়। মন্ত্রীপরিষদ সচিব বলেন, সারা পৃথিবীর মানুষ গবেষণা করে ঠিক করেছে দুর্নীতি দূর করতে চরিত্র ঠিক করতে হবে। হার্ভার্ড, কেমব্রিজের বড় বড় গবেষক এক সঙ্গে বসে ঠিক করেছেন- গুড গভর্নেন্স না করলে উন্নয়ন সম্ভব না। গুড গভর্নেন্স বাস্তবায়ন করতে গেলে মানুষের চরিত্র ঠিক করতে হবে। চরিত্র ঠিক করতে মানুষের আচার-আচরণ, ধর্মীয় সংস্কৃতি মানতে হবে। এজন্য জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস) ঠিক করতে হবে। এটা অনেক কর্মকর্তা জানেন না। এসময় আরও উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, ইআরডি সচিব শরিফা খান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম