ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

ঘন কুয়াশায় প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৩,  5:49 PM

news image

গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আবু তাহের ও ইব্রাহিম নামে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন। রোববার (১০ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক নৌবাহিনী ক্যাপ্টেন আবু তাহের ও ইব্রাহিমসহ চারজন ব্যবসার কাজে প্রাইভেটকারে গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসেন। কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু তাহের ও ইব্রাহিম মারা যান। ওই ঘটনায় আহত হয়েছে আরও দুজন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি শাহাদত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম