ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

গ্লোবাল টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন

#

স্পোর্টস ডেস্ক

২০ জুলাই, ২০২৩,  7:08 PM

news image

কানাডায় আজ থেকে শুরু হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসর। এবারের আসরে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন বাংলাদেশের লিটন দাস। আসরে দলটির সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তারকা এই উইকেটকিপার ব্যাটসম্যান।ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অংশ নিয়ে ইতোমধ্যেই কানাডার দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন। এবারের আসরে সারে জাগুয়ার্সের হয়ে লিটন ছাড়াও খেলবেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনডর্ফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটাররা। কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে লিটন গণমাধ্যমে বলেছিলেন, 'আপনি যে কোনো জায়গায় ফ্র্যাঞ্চাইজি খেললে এটা আপনার জন্য ভালো এক্সপেরিয়েন্স বাড়বে। লার্নিং হচ্ছে কে খেলবে এটা বড় ফ্যাক্ট না, আপনি যে ফরম্যাটটা খেলতে যাচ্ছেন সে ফরম্যাটটা ইন্টারন্যাশনালেও আছে, সো এখানে যদি ম্যাচ খেলতে পারি ভবিষ্যতে সেটা ইন্টারন্যাশনালেও কাজে দিবে।' প্রসঙ্গত, এবার কানাডার এই ফ্র্যাঞ্চাইজ লিগে লিটন ছাড়াও সুযোগ পাচ্ছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আসরে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবও ইতোমধ্যেই পৌঁছেছেন কানাডায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম