ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গ্রিসের উপকূলে ৬.৩ মাত্রার ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে, ২০২৫,  4:45 PM

news image

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মিসরেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।  জার্মানির গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজি) গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে আজ বুধবার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে। জিএফজি জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ৫২ মাইল (৮৩ কিমি)। দেশটির জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  ইনস্টিটিউটটি জানায়, তারা মিসরের উত্তর উপকূল থেকে ৪৩১ কিলোমিটার দূরে ৬.৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে। সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম