ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

গোপালগঞ্জে গাছচাপায় একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২৬,  5:05 PM

news image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছচাপায় অসীম (২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অসীম বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার বিকাল গ্রামের বাসিন্দা। তিনি ‘শ্রী শ্রী নরোত্তম ব্রজবাসী সেবা আশ্রমে’র সেবায়েত ছিলেন।

প্রত্যক্ষদর্শী আশ্রমের সেবায়েত স্বপন দাস জানান, রবিবার বিকালে আশ্রমের কিছু গাছ কাটা হয়। পরে একটি বড় গাছ ৪ জনে ঘাড়ে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। একপর্যায়ে গাছটি ফেলার সময় সামনের ৩ জন দ্রুত সরে যান। অসিম সময়মতো সরতে পারেননি। এতে তিনি গাছের নিচে চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এই কর্মকর্তা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম